Header Ads Widget

 


মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে আজিজুলকে চায় তৃণমূল


বাবলু আকন্দ : মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের নেতৃত্ব নির্বাচনে তৃণমূলের পছন্দের শীর্ষে রয়েছেন বর্তমান জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল। তাকে সভাপতি হিসেবে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং রাজপথে সরব হয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।


​আজিজুল ইসলাম শুধু একজন পদধারী নেতা নন, বরং তিনি দলের চরম দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা এক সাহসী মুখ। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আন্দোলন -সংগ্রামে যখন দল কঠিন সময় পার করছিল, তখন প্রতিটি মিছিল ও মিটিংয়ে তার সরব উপস্থিতি নেতাকর্মীদের উজ্জীবিত করেছে।


বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যখন ছাত্রদলের রাজনীতিতে মুক্তাগাছায় বিভিন্ন আন্দোলন ও লড়াই সংগ্রামে কাউকে পাওয়া যেত না সেই সময় আজিজুল ইসলাম ছিল অত্যন্ত সরব। তখনও মামলা-হামলার ভয়ভীতি উপেক্ষা করে দলীয় ব্যানারে রাজপথে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে ছিলেন বলে জানিয়েছেন একাধিক নেতাকর্মী।

বর্তমানে তিনি ময়মনসিংহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে তিনি বহুবার হামলা ও মামলার শিকার হয়েছেন, কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হননি।


​মুক্তাগাছা উপজেলার সাধারণ ছাত্রদল কর্মীদের মতে, আজিজুল একজন পরিচ্ছন্ন এবং দক্ষ সংগঠক। তাকে সভাপতি হিসেবে দায়িত্ব দিলে তৃণমূলের ছাত্রদল আরও সুসংগঠিত হবে এবং আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে উপজেলা ছাত্রদল রাজপথে শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

​স্থানীয় নেতাকর্মীরা মনে করেন, যোগ্যতার মূল্যায়ন হিসেবে আজিজুলই উপজেলা ছাত্রদলের শীর্ষ পদের জন্য সবচেয়ে উপযুক্ত। তাই দলের হাইকমান্ডের কাছে তাদের দাবি—বিগত দিনের ত্যাগ ও রাজপথের সক্রিয়তা বিবেচনায় নিয়ে আজিজুলকে মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত করা হোক।


ছাত্রদল নেতা আজিজুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারন করে ছাত্রদলের একজন কর্মী হিসেবে কাজ করছি। মুক্তাগাছা ছাত্রদলকে সুসংগঠিত করতে বিভিন্ন সময়ে কাজ করছি। ছাত্রদল আমার হৃদয়ের স্পন্দন। ছাত্রদলের একজন কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতেই আমার ভালো লাগে।

Post a Comment

0 Comments