Header Ads Widget

 


তাড়াইলে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ক্লিনিকে মোবাইল কোর্ট অভিযান

 তাড়াইল প্রতিনিধি : নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে তাড়াইল উপজেলার বিভিন্ন বেসরকারি হা সপাতাল ও ক্লিনিকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। তাড়াইল উপজেলা নির্বাহী  তানজিলা আখতার এর  নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।



৯ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা ১ ঘটিকার সময় মোবাইল কোর্ট পরিচালনার সময় তাড়াইল সদর হাসপাতালের সামনে গড়ে ওঠা বিভিন্ন ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে সরকার কর্তৃক অনুমোদিত কাগজপত্রে ত্রুটি থাকায় নিউ লাইফ হাসপাতালকে ১০ হাজার ও দি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 



এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য এবং সেবাদানকারী বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোর সঠিক কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। এসময় নিউ লাইফ হাসপাতাল ও দি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার আপডেট প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ মোতাবেক  নিউ লাইফ হাসপাতালকে ১০ হাজার ও দি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার মোট ১৫ হাজার টাকা জরিমানা করি এবং দ্রুত কাগজপত্র আপডেট করার জন্য নির্দেশ প্রদান করি। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।




Post a Comment

0 Comments