ফুলবাড়িয়া প্রতিনিধি ঃ ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠার ব্যবসার আধিপত্য নিয়ে দ্বন্দ্বে কাহালগাঁও বাজারে দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনায় বিএনপি মানববন্ধন ও জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করে পাল্টাপাল্টি অভিযোগ করেন।
গতকাল রবিবার সকালে ফুলবাড়িয়া প্রেস ক্লাবে জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. ফজলুল হক শামীম লিখিত বক্তব্যে বলেন, নারিশ ও সিপি কোম্পানীর মুরগির বিষ্ঠা ব্যবসায়র নিয়ন্ত্রণ ও নিজেদের আধিপত্য বিস্তার করতে কাহালওগাঁও বাজার জামায়াতে ইসলামীর সমর্থকদের দোকান পাট ভাংচুর করে লোটপাট চালায় বিএনপির নেতাকর্মীরা। পরবর্তীতে হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের আসামী করে ফুলবাড়িয়া থানায় মিথ্যা মামলা দায়ের করে উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. আ. কাইয়ু, তালুকদার। লুট হওয়া মালামাল ভালুকা উপজেলা বিক্রি করার সময় স্থানীয় জনতার কাইয়ুমের সহযোগীর আটক হয়। ক্ষতিগ্রস্থ্য রুহুল আমীনের স্ত্রী ইসমে আরা মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন সংবাদ সম্মেলনে।
গতকাল দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে বিএনপি। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবি সিদ্দিক, আশিকুল হক আশিক, কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক মো. করিম সরকার প্রমূখ। মানববন্ধনে বক্তরা বলেন, জামায়াতে ইসলামীর স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলনের ছোট ভাইয়ের নেতৃত্বে গত মঙ্গলবার রাতে কাহালগাঁও বাজারে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা গুলি ও ককটেল বিষ্ফোরণ করে দোকান পাটে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যান্য আসামীরা প্রকাশ্যে বীরর্দপে ঘুরে বেড়াচেছ পুলিশ গ্রেপ্তার করছে না। এতে করে কাহালগাঁও বাজার ব্যবসায়ীদের মধ্যে চরম আতংক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তার জোরদার করেন।
ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, ইসমে আরা’র কোন অভিযোগ পাইনি, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

0 Comments