বাবলু আকন্দ : ময়মনসিংহের মুক্তাগাছা শহরে ঈদ উপলক্ষে সৃষ্ট তীব্র যানজট নিরসনে টানা চার দিন ধরে কাজ করে যাচ্ছে একদল নিবেদিতপ্রাণ কর্মী।
মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের এই ব্যতিক্রমী উদ্যোগের চতুর্থ দিনে যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি পথচারী ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কেনাকাটার ভিড়ে মুক্তাগাছা শহরের প্রধান সড়কগুলোতে দীর্ঘদিনের যানজট সমস্যা প্রকট আকার ধারণ করে।
সাধারণ মানুষের ভোগান্তি কমাতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাকির হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট নিরসনে মাঠে নামে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা। গত চার দিন ধরে রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা নিরলসভাবে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করে আসছেন।
কর্মসূচির চতুর্থ দিনে আজ শুক্রবার বিকেলে শহরের ব্যস্ততম মোড়গুলোতে যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি ইফতার বিতরণের আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবক দলের কর্মীরা রিকশাচালক, পথচারী এবং দোস্ত মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।
স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ করেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি, সদস্য সচিব মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দল আব্দুস সাত্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক মুক্তাগাছা পৌরসভার ভাইস প্যানেল মেয়র শহীদ সারোয়ার উজ্জ্বল ও সাবেক ছাত্রদল নেতা আরিফ সারোয়ার সজল।


0 Comments