মঙ্গলবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আয়োজিত ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান মুক্তাগাছায় পরিচালিত ১৮ বছরের কার্যক্রমের অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন , শিশুদের সার্বিক উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দীর্ঘ ২৮ বছরের অবদান অনস্বীকার্য। শিশুরাই আমাদের ভবিষ্যৎ। আশা করছি স্থানীয় নেতৃত্বের মাধ্যমে এই অর্জন আরও এগিয়ে যাবে।
তিনি শিশু ও যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম গ্রহণের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান , মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম, হাসিনা জামান মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তাগাছা, চন্দন জাখারিয়াস গমেজ সিনিয়র ডিরেক্টর অপারেশন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, লিমা হান্না দারিং ডিরেক্টর অপারেশন এন্ড টেকনিক্যাল প্রোগ্রাম, রাজু উইলিয়াম রোজারিও ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারেশন, অরবিন্দ সিলভেস্টার গমেজ সিনিয়র ম্যানেজার মুক্তাগাছা এপি, রোলেন্ড গমেজ ম্যানেজার মুক্তাগাছা সাউথ এরিয়া।
অনুষ্ঠানে মুক্তাগাছা ও মুক্তাগাছা সাউথ এরিয়া প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন ও ‘সফলতার গল্প’ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পাশাপাশি কর্মসূচির আওতায় গড়ে ওঠা বিভিন্ন সক্রিয় কমিটির তালিকা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
শিশু, অভিভাবক, ধর্মীয় নেতা, ইউডিসি, শিশু ফোরাম, ইউথ ফোরাম ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধিদের স্মৃতিচারণ, শিশুদের পরিবেশনা ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়। ১৮ বছরের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শেষ হলেও স্থানীয় নেতৃত্বে মুক্তাগাছা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এমন প্রত্যাশাই উঠে আসে অনুষ্ঠানে।

0 Comments