Header Ads Widget

 


ফ্লিপ প্রকল্পের আওতায় তাড়াইলে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

 


তাড়াইল প্রতিনিধি : কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে ফ্রিপ (FRIP) প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (০৪জুন'২০২৬)সকাল ১০টায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে বাণিজ্যিক কৃষি,উচ্চ মূল্যের ফসল চাষ, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার,উৎপাদন বৃদ্ধি এবং কৃষিপণ্যের বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা কৃষকদের যুগোপযোগী প্রযুক্তি গ্রহণের মাধ্যমে লাভজনক কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রিপ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প পরিচালক (মনিটরিং) শাওন মজুমদার।

এছাড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. ইমরুল কায়েস,অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. শাহীনুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার বিকাশ রায় এবং কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৩০জন কৃষক অংশগ্রহণ করেন। বক্তারা বলেন,আধুনিক ও বাণিজ্যিক কৃষির প্রসারের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। উচ্চ মূল্যের ফসল চাষে কৃষকদের আরও আগ্রহী করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করায় সন্তোষ প্রকাশ করেন

Post a Comment

0 Comments