বাবলু আকন্দ : ময়মনসিংহের মুক্তাগাছার কুমারগাতা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বাড়িঘরে হামলা, ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের হাতে নারী সহ ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় মুক্তাগাছা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, কুমারগাতা ইউনিয়নের কুমারগাতা গ্রামের মৃত আব্বাস আলীর পুত্র মোঃ সাইফুল ইসলাম এর সাথে একই গ্রামের আনোয়ার ড্রাইভার গংদের সাথে বিরোধ চলে আসছিলো এরই জের ধরে রবিবার সকাল সাড়ে আট টায় পূর্ব পরিকল্পিত ভাবে আনোয়ার ড্রাইভারের নেতৃত্বে ১৫/১৬ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ অবৈধভাবে সাইফুলের বাড়িতে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং ভাংচুর চালায় । এসময় হামলাকারীরা মহিলাদের গলা থেকে স্বর্ণের চেইন, দামী মোবাইল ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নেয়। এসময় বাধা দেয়ায় হামলাকারীদের হাতে চারজন আহত হন। আহতরা হলেন, সাইফুল ইসলাম (৪০), সিয়াম (১৬), খাদিজা আক্তার (৩৫), আম্বিয়া খাতুন (৬৫)। এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে সাইফুল ইসলাম বাদী হয়ে মুক্তাগাছা থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

0 Comments