নান্দাইল প্রতিনিধ : ময়মনসিংহের নান্দাইলে ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল ১১ঘটিকায় নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত-এর সভাপতিত্বে সভায় দিবসের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।
পাশাপশি দিবসগুলো সফল করতে বিভিন্ন উপকমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন এবং যুগ্ম আহবায়ক বাবু পল্লব রায়, পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুজ্জামান ভুইয়া মনির এবং প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা, নান্দাইল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম পার্থ চক্রবর্তী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশীদ প্রমুখ। এছাড়া সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত প্রদান করেন। এসময় ইউএনও ফাতেমা জান্নাত বলেন, "মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিবসটি এবং গণহত্যা দিবসের কর্মসূচিগুলো যাতে অত্যন্ত সুশৃঙ্খল এবং ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়, সেজন্য প্রশাসনের পাশাপাশি সকলের সহযোগিতা প্রয়োজন।

0 Comments