Header Ads Widget

 


ময়মনসিংহে বিএনপির দোয়া মাহফিল

 


মুক্তাগাছা প্রতিনিধি; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুকরিয়া আদায়ে মুক্তাগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মুক্তাগাছায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এই আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু। এ সময় ভোটারদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, মুক্তাগাছার মানুষ আমার কাছে সবাই সমান। কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি এখন সকলের এমপি। মোশাররফ হোসেনর পথ ধরেই আমি সকলের মাঝে বেঁচে থাকতে চাই। পূর্বের মতন তিনি জোর দিয়ে বলেন, মুক্তাগাছায় কোন চাঁদাবাজী, অনাচারীকে সহ্য করা হবে না। দলের ভিতরের কেউ মন্দ করলে তাকে দল থেকে বের করে দেয়া হবে। তিনি অন্যান্য ধর্মালম্বীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ধর্ম,বর্ণ শেষে আমরা সবাই মুক্তাগাছাবাসী। আমি সকলকে নিয়েই কাজ করবো। আমার কাজে কোন ভেদাভেদ থাকবে না। আপনারা আমাকে সজাগ করে দিবেন। আমি যেন আমপনাদের থেকে সরে না যাই। মাহফিলে দোয়া পরিচালনা করেন মুফতি সাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন সাবেক এমপিআবু রেজা ফজলুল হক বাবলু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র শহীদুল ইসলাম শহীদসহ আরও অনেকেই।

Post a Comment

0 Comments