মুক্তাগাছা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে ধানের শীষের বিজয়ী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ জাকির হোসেন বাবলু জামায়াতের প্রার্থী মোঃ মতিউর রহমান আকন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় মতিউর রহমান আকন্দ খেজুর দিয়ে
বিজয়ী প্রার্থীকে আপ্যায়ন করেন, যা উপস্থিতদের মধ্যে সৌহাদ্যের বার্তা ছড়িয়ে দেয়। সাক্ষাতে উভয় নেতা এলাকার উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে এবং এই সহযোগিতামূলক উদ্যোগ যাতে কোনো তৃতীয় পক্ষ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাই সোচ্চার থাকবেন। সকলকে নিয়ে পাস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজের মাধ্যমে মুক্তাগাছার উন্নয়ণ ঘটাবেন বলে জানান তারা। মতিউর রহমান আকন্দ নব নির্বাচিতকে শুভেচ্ছা জানান ও সুস্বাস্থ্য কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আবু রেজা ফজলুল হক বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র শহীদুল ইসলাম শহীদ, জামাতের উপজেলা আমীর অধ্যাপক শামসুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেব, মরহুম মোশাররফ হোসেনের পুত্র রানা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিষয়টি স্যোশাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসী সৌহার্দ্যের এ নিদর্শনকে আগামীর জন্য ভালো বার্তা হিসেবে দেখেন।

0 Comments