বাবলু আকন্দ; রপ্তানিমূখী প্রাণী সম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে ২৬ শে নভেম্বর (বৃহস্পতিবার) উদ্বোধনী, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি সার্জন আনোয়ার পারভেজ নিহন’র সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র। প্রধান অতিথি মুক্তাগাছা আসনের এমপি মোহাম্মদ জাকির হোসেন বাবলু’র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলা বিএনপির আহŸায়ক হাবিবুর রহমান খান রতন। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তাগাছা প্রেসক্লাবের আহŸায়ক ইমাম উদ্দিন মুক্তা, কৃষি কর্মকর্তা সিলমিন জাহান ইলমা প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) নাজমুস ছালেহীন, মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রাহেলা পারভীন রুমা, সিনিয়র মৎস্য কর্মকর্তা তানবীর আহম্মেদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন খামারি প্রমুখ।

0 Comments